সুকুমার রুজ — আধুনিক বাংলা সাহিত্যের কণ্ঠস্বর

প্রেম, রসিকতা, বেদনা ও সামাজিক প্রতিফলনের গল্প — প্রকাশিত হয়েছে দেশ পত্রিকা, আনন্দবাজার পত্রিকা ও অন্যান্য সাময়িকীতে।

গল্প, উপন্যাস ও নানা রচনা

এক নজরে

সুকুমার রুজ একজন প্রতিষ্ঠিত কথাকার। দেশ, আনন্দবাজার, সংবাদ প্রতিদিন, বর্তমান, Indian Litereture এবং অন্যান্য শীর্ষস্থানীয় বাংলা ও ইংরাজি মাসিক পত্রিকায় নিয়মিত লেখেন গল্প, উপন্যাস, ছোটদের গল্প, প্রবন্ধ, নাটক। তাঁর জনপ্রিয় কিছু গল্প ও উপন্যাস ইংরেজি, অসমীয়া ও ওড়িয়া ভাষায় অনূদিত হয়েছে এবং যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে।

প্রধান গ্রন্থসমূহ

মেশিন-এজ ডট কম

প্রযুক্তি ও মানবতার আধুনিক কাহিনি।

কর্কটক্রান্তি

সামাজিক পরিবর্তনের এক আকর্ষণীয় আখ্যান।

মেঘবিলাস

অনুভূতি ও স্বপ্নের কাব্যিক ভ্রমণ।

বিষাদবিলাস

বেদনা ও দৃঢ়তার এক মর্মস্পর্শী অনুসন্ধান।

নদীপারের আখ্যান

শোষণ ও অনৈতিক শাসনের বিরুদ্ধে প্রান্তিক জনজীবনের লড়াই।

প্রতিপক্ষ

প্রতিবন্ধযুক্ত নারীদের সামাজিক উপেক্ষা ও বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের কাহিনি।

পরিচিতি

সুকুমার রুজ আধুনিক বাংলা ও ইংরাজি সাহিত্যের একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক। জন্মঃ ১৯৬৩, পশ্চিমবঙ্গ, ভারত। ১৯৮৮ সাল থেকে নিয়মিত সাহিত্যচর্চা। দেশে ও বিদেশে বাংলা ও ইংরাজিতে বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা, গল্প, ইংরেজি গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখে চলেছেন। এ যাবৎ ৩৫-টি গ্রন্থ প্রকাশিত। গ্রাম্য সমাজ-জীবন ও নাগরিক জীবনের নানা স্তর থেকে তাঁর গল্প অনায়াসে উঠে আসে। তাঁর গল্পে পাঠক যেমন খুঁজে পান কাঁচামাটি ও বুনোফুলের গন্ধ, তেমনই শুনতে পান নাগরিক জীবনের ঘূর্ণাবর্তে পাক খাওয়া এলিট সোসাইটির মানুষের জীবন-যন্ত্রণার আর্তনাদ। রাজনৈতিক সমস্যা, সামাজিক সংকট ও অবক্ষয়ের তীক্ষ্ণ বর্ণনা তাঁর রচনায় স্থান পায়। শ্লেষ, হাস্যরস, ব্যঙ্গ, তির্যকতার এক অভূতপূর্ব রসায়ন তাঁর গল্পকে অন্যের চেয়ে আলাদা করে তোলে। প্রতীক ও রূপকের ব্যবহার, অসাধারণ ডিটেলিং এবং প্রকৃতির মায়াময় উপস্থিতি তাঁর গল্প ও উপন্যাসকে অন্য মাত্রায় পৌঁছে দেয়। কালের দর্পণ হয়ে ওঠা বেশ কিছু গল্প ও উপন্যাস কালকে জয় করার দাবি রাখে।

তাঁর গল্প নিয়ে কয়েকটি চলচিত্র নির্মিত হয়েছে। তাঁর লেখা বেশ কিছু নাটক আকাশবাণীতে সম্প্রচারিত হয়েছে এবং মঞ্চায়িত হয়েছে। রাঁচি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর সিলেবাসে তাঁর দু’টি গল্প ও একটি উপন্যাস স্থান পেয়েছে। ভারত, বাংলাদেশ ও আমেরিকার বিভিন্ন সংস্থা থেকে শতাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। আকাশবাণী কলকাতা ও কলকাতা দূরদর্শন-এর বিভিন্ন সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে তিনি নিয়মিত অংশগ্রহণ করেন।

বিশেষ মুহূর্ত আবিষ্কার করুন

পুরস্কার, স্মরণীয় মুহূর্ত ও মাইলস্টোন দেখুন।

বিশেষ মুহূর্ত দেখুন